রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৫:৪৬
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে দেশে ফেরা অনিশ্চিত মরদেহ

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:২৬
শেয়ার: mail
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে দেশে ফেরা অনিশ্চিত মরদেহ

দরিদ্র পরিবারের আর্থিক সংকট ঘোচাতে ৫ লাখ টাকা ধার-দেনা করে প্রায় দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরগুনার ইসমাইল হোসেন (৪০)। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দেওয়া ইসমাইলের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই নিভে গেছে জীবনের আলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে কর্মরত অবস্থায় মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত ইসমাইল বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

মরদেহ দেশে ফেরাতে প্রায় ৩ লাখ টাকা খরচ হবে। তবে আর্থিক সংকটের কারণে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

স্বজনদের সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন দেশে পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০২৫ সালের ৫ জানুয়ারি শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবে গিয়ে কিছুদিন বেকার থাকার পর এক আত্মীয়ের মাধ্যমে রিয়াদ বিমানবন্দর এলাকায় একটি চীনা কোম্পানির অধীনে কাজে যোগ দেন তিনি।

কাজ পাওয়ার পর সংসারের অভাব কিছুটা কমলেও বিদেশে যাওয়ার সময় করা ধার-দেনার ঋণ পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ বিমানবন্দর এলাকায় পাইপলাইনের গভীর গর্তে কাজ করার সময় হঠাৎ মাটি ধসে ইসমাইল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিকেল ৫টার দিকে দুর্ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ইসমাইলের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা। অন্যদিকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা। স্বামীকে হারিয়ে অঝোরে কাঁদছেন স্ত্রী সোনিয়া বেগম। কী বুঝবে, তার আগেই বাবাকে হারানো ৪ বছরের শিশু সবার চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকছে।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, প্রতিদিন সকালে তার সঙ্গে কথা হতো। বৃহস্পতিবার সকালেও কথা হয়েছে। তিনি বলেছিলেন, দুপুরে আবার ফোন দেবেন। দুপুর গড়িয়ে বিকেল হলেও ফোন না আসায় তার সহকর্মীদের ফোন করেন তিনি। বিকেল ৪টার দিকে তারা জানান, ইসমাইল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে বিকেল ৫টার দিকে তার মৃত্যুর খবর জানান তারা।

সোনিয়া বেগম আরও বলেন, ওখানকার লোকজন বলছে, তার মরদেহ দেশে আনতে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হবে। অভাবের সংসারে এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সরকারের কাছে তার আবেদন, তার স্বামীর মরদেহ যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

ইসমাইলের বাবা আমজাদ হোসেন বলেন, তিন ছেলের মধ্যে ইসমাইলই বড় ছিলেন। তিনি ধার-দেনা করে বিদেশে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু তা আর হলো না। মাটির চাপায় তার সব শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, তাদের সব শেষ হয়ে গেছে। এখন ছেলের মরদেহ দেশে আনার মতো টাকাও হাতে নেই। মরদেহ আনতে আরও প্রায় ৩ লাখ টাকা লাগবে বলে তারা শুনেছেন। এই খরচ বহন করা তাদের পক্ষে অসম্ভব। তাই সরকারের কাছে তার আকুল আবেদন, ছেলের মরদেহটি যেন শেষবারের মতো দেশে এনে নিজের ভিটায় দাফন করতে পারেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে দেশে ফেরা অনিশ্চিত মরদেহ

বিস্তারিত কমেন্টে