সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৭:১৪
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, সিরিয়াল ভেঙে পরিচিতদের আগে দেওয়া হচ্ছে পণ্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:৪৫
শেয়ার: mail
টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, সিরিয়াল ভেঙে পরিচিতদের আগে দেওয়া হচ্ছে পণ্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও সিরিয়াল উপেক্ষা করে পরিচিত ব্যক্তিদের আগে পণ্য দেওয়া হচ্ছে। এছাড়া পণ্য বিতরণস্থলে শৃঙ্খলা বজায় রাখতে কোনো গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতার অভাবে প্রকৃত উপকারভোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের অভিযোগ, পণ্য সংগ্রহের পর কিছু ব্যক্তি তাৎক্ষণিকভাবে টিসিবির চাল ও অন্যান্য পণ্য বিক্রি করে দিচ্ছেন, যা সরকারের এই সহায়তা কর্মসূচির উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্সুর আলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা টিসিবির পণ্য বিক্রি করবেন, তাদের কার্ড সংগ্রহ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পণ্য বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে টিসিবির হটলাইনে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। টিসিবির পণ্য শুধুমাত্র সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ। যারা এসব পণ্য বিক্রি করছেন, তারা নিয়মবহির্ভূত কাজ করছেন। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, সিরিয়াল ভেঙে পরিচিতদের আগে দেওয়া হচ্ছে পণ্য

বিস্তারিত কমেন্টে