ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় মাদক ও ক্যাসিনোর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রুহিয়া উপজেলার রামনাথ হাটে স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং ক্যাসিনোসহ সব ধরনের জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক মানিক, যুগ্ম সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজুল হক, রুহিয়া থানার এসআই মাসুম এবং আগামীর স্বপ্ন মানবিক সংস্থার চেয়ারম্যান মো. সাইদুর রহমান সুমিত।
এছাড়া উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. আকাশ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সদস্য মো. মাসুদুর রহমান, আহসান হাবীব রুবেল, ইব্রাহিম জামান ও মো. সুমন আলী।
আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি মো. আনার আলী, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মিলন চৌধুরী, সমাজসেবক মো. আনছারুল ইসলাম আলালসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মাদক ও জুয়ার কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়া প্রয়োজন।
মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে।
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

















