বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৫:১২

সুইমিং পুলে রহস্যময় যুবকের সঙ্গে ছবি পোস্ট করলেন পূজা চেরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২৩
শেয়ার: mail
সুইমিং পুলে রহস্যময় যুবকের সঙ্গে ছবি পোস্ট করলেন পূজা চেরি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই সংবাদের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ফেসবুকে সুইমিং পুলে এক যুবকের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিতে দুজনকে বেশ স্বাচ্ছন্দ্যময় মুহূর্তে পাশাপাশি দেখা গেলেও ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি পূজা। তবে ছবির চেয়েও বেশি ভক্ত-অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে তাঁর লেখা ক্যাপশন। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘দুই আত্মা, এক নীরব মুহূর্ত।’

ক্যাপশনসহ ছবিটি প্রকাশের পরপরই অনুসারীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। মন্তব্যের ঘরে অনেকেই প্রশ্ন তুলেছেন ছবির ওই ব্যক্তি কে? কেউ কেউ আবার জানতে চেয়েছেন, ইনিই কি তবে পূজার হবু স্বামী?

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় কিংবা তাঁর সঙ্গে পূজার সম্পর্ক কী—এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনাকে ভক্তরা আপাতত অনুমান হিসেবেই দেখছেন।

এর আগেও পূজা চেরির বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছিল। এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে পূজা চেরি স্পষ্ট করে বলেছিলেন, ‘আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে তা প্রকাশ্যে জানাব। এখানে লুকানোর কিছু নেই।’

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন পূজা চেরি। এরপর ‘দহন’, ‘নূরজাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুইমিং পুলে রহস্যময় যুবকের সঙ্গে ছবি পোস্ট করলেন পূজা চেরি

বিস্তারিত কমেন্টে