রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৫:৪৬
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

ঈদে মিলাদুন্নবীতে ভালোবাসা ও শান্তির বার্তা দিলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
ঈদে মিলাদুন্নবীতে ভালোবাসা ও শান্তির বার্তা দিলেন জয়া আহসান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও জীবনাদর্শকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে নিজের অনুভূতি ও শান্তির বার্তা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এক পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘ঈদে মিলাদুন্নবী—ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’

সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার গুরুত্ব তুলে ধরেছেন এই অভিনেত্রী। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকা এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জশনে জুলুস ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

প্রতি বছর হিজরি সনের ১২ই রবিউল আউয়াল বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বেলাদত ও ওফাত দিবস হিসেবে অত্যন্ত মর্যাদার সঙ্গে দিনটি পালন করে থাকেন। দিবসটি উপলক্ষে মহানবীর জীবন, শিক্ষা ও মানবিক আদর্শ নিয়ে ধর্মীয় আলোচনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ঈদে মিলাদুন্নবীতে ভালোবাসা ও শান্তির বার্তা দিলেন জয়া আহসান

বিস্তারিত কমেন্টে