সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:২৩
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

‘ভাতই যদি না খেতে পারি, সাবান দিয়ে কী করব’: টিসিবির চাল নিয়ে ঢোলারহাটে ক্ষোভ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
‘ভাতই যদি না খেতে পারি, সাবান দিয়ে কী করব’: টিসিবির চাল নিয়ে ঢোলারহাটে ক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ৫ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর খাদ্যপণ্য বিতরণকে কেন্দ্র করে উপকারভোগীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। টিসিবির ডিলারের বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী নিম্নমানের চাল সরবরাহ, খোলা বাজারের চেয়ে বাড়তি দাম রাখা এবং চালের সাথে অপ্রয়োজনীয় সাবান ও ডিটারজেন্ট পাউডার জোরপূর্বক গছিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় সুবিধাভোগীরা।

সোমবার (২৪ আগস্ট) ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণকালে সুবিধাভোগীরা অভিযোগ করে জানান, টিসিবি থেকে যে চাল সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। ক্ষোভ প্রকাশ করে এক উপকারভোগী বলেন, “আমাদের যে চাল দেওয়া হচ্ছে, তা রান্না করলে দুর্গন্ধ বের হয় এবং ভাত নরম হয়ে নষ্ট হয়ে যায়। আমরা গরিব মানুষ, চালের ভাতই যদি মুখে তুলতে না পারি, তবে এসব চাল নিয়ে কী করব?”

এ ছাড়া প্যাকেজে চালের ঘাটতি রেখে বাধ্যতামূলকভাবে সাবান ও ডিটারজেন্ট পাউডার নেওয়ার বাধ্যবাধকতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, খোলা বাজারে যে ডিটারজেন্ট পাউডার প্রতি তিন প্যাকেট (প্রতিটি ৫০০ গ্রাম) ১০০ টাকায় পাওয়া যায়, টিসিবির প্যাকেজে সেই একই ডিটারজেন্ট ৫০০ গ্রাম ৬০ টাকা রাখা হচ্ছে। পাশাপাশি লাক্স ও হুইল সাবানের দামও খুচরা বাজারের বাজারমূল্যের চেয়ে প্রতিটিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।

আরেক সুবিধাভোগী বলেন, “আমাদের মূল প্রয়োজন ভোজ্যতেল ও ভালো চাল। ৫ কেজি চাল পেলে আমাদের পরিবারের কয়েক দিন চলে যায়। অথচ চালের ঘাটতি রেখে আমাদের সাবান ও ডিটারজেন্ট কিনতে বাধ্য করা হচ্ছে, যা আমাদের ওপর বাড়তি খরচের বোঝা।”

এ বিষয়ে টিসিবির পণ্য বিতরণকারী ডিলার প্রতিনিধি দাবি করেন, টিসিবির নির্ধারিত বরাদ্দ ও মূল্য তালিকা অনুযায়ীই তাঁরা পণ্য বিক্রি করছেন। কোম্পানি ও টিসিবির নির্ধারিত লোগোযুক্ত প্যাকেটজাত পণ্যই বিতরণ করা হচ্ছে।

তবে ডিলারের এ বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ভুক্তভোগীরা। খাওয়ার অনুপযোগী চাল অবিলম্বে পরিবর্তন করে ভোজ্যতেলসহ মানসম্মত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ন্যায্যমূল্যে সরবরাহের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ভাতই যদি না খেতে পারি, সাবান দিয়ে কী করব’: টিসিবির চাল নিয়ে ঢোলারহাটে ক্ষোভ

বিস্তারিত কমেন্টে