সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:০১:২৩
শিরোনাম
● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ শুরু ২৭ জুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ শুরু ২৭ জুন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন শুরু হচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন ‘ইফাস্ট-২০২৬’

পাবনা, ২৬ জুন: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিস–২০২৬ (ইফাস্ট-২০২৬)’।

হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ ১৭টি দেশের গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, পেশাজীবী, তরুণ গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের বিভিন্ন সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স এবং ফ্যাকাল্টি অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সের উদ্যোগে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস (UniMAP)-এর সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করা হয়েছে।

সম্মেলনের মূল উদ্দেশ্য উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবনী প্রবণতা, চ্যালেঞ্জ এবং বাস্তবভিত্তিক সমাধান নিয়ে আন্তর্জাতিক পরিসরে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। এতে উন্নত পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার বিজ্ঞান, রসায়ন ও উদ্ভাবন, ভূগোল-পরিবেশ ও টেকসই উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটিং ও যোগাযোগ প্রযুক্তি, গাণিতিক বিজ্ঞান, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং পরিসংখ্যানবিষয়ক গবেষণা উপস্থাপন করা হবে।

আয়োজকরা জানান, সম্মেলনের দুই দিনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ২২৮টি অফলাইনে, ৭৮টি অনলাইনে এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপিত হবে।

২৭ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। ২৮ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সম্মেলনের বক্তাদের তালিকায় রয়েছেন কিংস কলেজ লন্ডন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও সার্নের জ্যেষ্ঠ বিজ্ঞানী প্রফেসর ড. জন এলিস, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (JAXA) ড. কেইয়োশি, মার্সার ইউনিভার্সিটির প্রফেসর ড. রাকিবুল হাসানসহ দেশ-বিদেশের খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদরা। এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেবেন প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম, প্রফেসর ড. শাকির আলী, ড. লিয়াংলি, ড. মো. মিজানুর রহমান খান, ড. মো. আনোয়ার খসরু পারভেজসহ আরও অনেকে।

সম্মেলনের প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. রাহিদুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য নতুন চিন্তা ও গবেষণার দুয়ার উন্মুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “ইফাস্ট-২০২৬-এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বাগত জানাই। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বর্তমান বিশ্বের প্রধান চালিকাশক্তি। এই সম্মেলন নতুন ধারণা, গবেষণালব্ধ ফলাফল এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “এই আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে, যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে বাংলাদেশের গবেষণা ও গবেষকদের অবস্থান আরও শক্তিশালী করবে।”

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ শুরু ২৭ জুন

বিস্তারিত কমেন্টে