সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৩৪:৫১
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার মোশাররফ হোসেন বুলু সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভি প্রতিনিধি মোকছেদ আল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় গণমাধ্যমকর্মী একেএম শামছুল হক, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মোকছেদ আল মামুন, জাহিদ হাসান জীবন, রিয়াদ হাসান, জয়ন্ত সাহা যতন, জুয়েল রানা ও লতিফুর রহমান লিয়ন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে সুন্দরগঞ্জ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে