মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৩:৫৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:০৮
শেয়ার: mail
সংসদের সবাইকে  ১০ কেজি করে  আম উপহার দিলেন জামায়াত আমির

জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ড. শফিকুর রহমান।

সংসদ সূত্রে জানা গেছে, প্রত্যেকের জন্য ১০ কেজি ওজনের একটি করে উপহার প্যাকেট পাঠানো হয়। সোমবার সকাল থেকেই সংসদ ভবনে এসব উপহার নিয়ে কৌতূহল দেখা যায়। পরে জানা যায়, প্যাকেটগুলোতে ছিল মৌসুমি প্রিমিয়াম মানের আম।

সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা গিয়ে উপহারগুলো পৌঁছে দেন। উপহার বিতরণের পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও সমন্বিত।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই উদ্যোগের বিশেষ দিক ছিল সমবণ্টন। শুধু সংসদ সদস্য বা উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান, গাড়িচালকসহ বিভিন্ন স্তরের কর্মচারীরাও এই উপহার পেয়েছেন।

উপহার পাওয়া এক অফিস সহায়ক জানান, সাধারণত বড় নেতাদের উপহার দূর থেকে দেখার সুযোগ হলেও এবার সরাসরি তাদের কথাও ভাবা হয়েছে। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজনৈতিক অঙ্গনে যেখানে সরকারি ও বিরোধী দলের মধ্যে দূরত্ব প্রায়ই আলোচনায় থাকে, সেখানে এই উদ্যোগকে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন অনেকে। সংসদের বিভিন্ন মহলে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২২ জুন ২০২৬ | Globe kalprakash.com

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

বিস্তারিত কমেন্টে