বাংলাদেশ ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রতিমন্ত্রীর পদক্ষেপে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে: সোহাগ আরেফিন

ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা ১৩ বছর অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার মুখপাত্র ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট এম. আর. তোফায়েল, বিশিষ্ট সমাজসেবক ও সময়ের নিউজ-এর সহকারী সম্পাদক মো. হোসেন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি ও সমাজসেবক বাবু সুজিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন বলেন, “বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ও সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের ব্যথিত করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে ও নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানাই।”

অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

kalprakash.com/SAS

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর পদক্ষেপে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে: সোহাগ আরেফিন

প্রকাশিত: ০৩:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬