রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০২:২৯
শিরোনাম
● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির শোভাযাত্রা, সড়কে নেতাকর্মীদের স্লোগান ● মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমাসহ যুবলীগ নেতা আটক ● ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি ● শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহ্বান রাষ্ট্রপতির ● ‎সুন্দরবনে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক; অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার ● আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউন, বরগুনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ● দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়ি সহ ৩ স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে সারা দেশের মতো নাটোরেও ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে শত শত সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শহরের কানাখালী মাঠ থেকে সমর্থকদের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রা চলাকালে সমর্থকদের বিভিন্ন স্লোগান, বাঁশি, ঢোল ও সংগীতের তালে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় পথচারী ও সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, তারা কোনো দেশের প্রতি বিদ্বেষ থেকে নয়, বরং ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই নিজেদের প্রিয় দলকে সমর্থন করেন। খেলাকে কেন্দ্র করে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই তাদের এ আয়োজন।

সমর্থকরা আরও বলেন, বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ তাদের প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতবে—এমন প্রত্যাশাই তাদের। বিশ্বকাপকে ঘিরে আগামী দিনগুলোতেও নানা আয়োজনের মাধ্যমে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ট্যাগসমূহ: শোভাযাত্রা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বিস্তারিত কমেন্টে