বাংলাদেশ ০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নে মাদক সেবনের অপরাধে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) একদুয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। সাজাপ্রাপ্ত মোশাররফ হোসেন ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরে আটককৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর এসআই সাহিদা। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০২:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬