বাংলাদেশ ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

নজরুল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক রাইটিং ও পাবলিশিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘Writing & Publishing High-Impact Academic Reports & Journals: Standards, Challenges & Best Practices’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি যেন শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। এ ধরনের প্রশিক্ষণ আরও বেশি আয়োজন করা প্রয়োজন। অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। অনলাইনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন ও আইন বিভাগের প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

দিনব্যাপী এ প্রশিক্ষণে গবেষণা প্রবন্ধ ও জার্নাল প্রকাশনার মান, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক রাইটিং ও পাবলিশিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬