বাংলাদেশ ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
রাঙামাটি প্রতিনিধি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গণঅভ্যুত্থানে ভূমিকার কথা স্মরণ

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান।

রোববার (১৪ জুন) বাংলাদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবক বিপিন জ্যোতি চাকমা, পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল হাসেম, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সামশুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নির্মল বড়ুয়া মিলন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। এ গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন।

তিনি বলেন, রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে পার্টির দায়বদ্ধতা রয়েছে। জনস্বার্থে আন্দোলন-সংগ্রামে মাঠে নামতে তারা কোনো সংকোচবোধ করবেন না।

নির্মল বড়ুয়া মিলন আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছে। ২০২৫ সালে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করছে।

তিনি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতটি আসনে অংশগ্রহণ করে। রাঙামাটি-২৯৯ আসনে পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা কোদাল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সময় তিনি বলেন, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করায় জেলার মানুষ মর্মাহত ও শঙ্কিত হয়েছেন।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সামশুল আলম বলেন, জনজীবনের বিভিন্ন সমস্যা, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি, দুর্নীতি, অর্থপাচার, ভূমি বেদখল ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে রাঙামাটির সাংবাদিক সমাজ শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন ও গণসংগ্রামে তাদের পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির সংগ্রামে পার্টি আপসহীন ভূমিকা পালন করবে।

তিনি রাঙামাটির জনগণসহ প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সহযোগিতা কামনা করেন।

kalprakash.com/SAS

রবিবার, ১৪ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

রাঙামাটি প্রতিনিধি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, গণঅভ্যুত্থানে ভূমিকার কথা স্মরণ

প্রকাশিত: ০৪:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬