শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:৩০
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গেলেই চোখে পড়ে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য, খাবারের প্যাকেট, বোতল ও অন্যান্য আবর্জনা। এসব বর্জ্য একদিকে যেমন পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে পরিবেশের জন্যও তৈরি করছে মারাত্মক ঝুঁকি। এ বিষয়ে অনেকেই উদাসীন থাকলেও কেউ কেউ সমালোচনায় সীমাবদ্ধ না থেকে পরিবর্তনের উদ্যোগ নিচ্ছেন।

তেমনই একটি সংগঠন ভোলা জেলার চরফ্যাশনের তরুণদের নিয়ে গড়ে ওঠা ‘নির্ভর ফাউন্ডেশন’। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংগঠনটির সদস্যরা মনে করেন, ভ্রমণ হতে হবে পরিবেশবান্ধব। পর্যটক ও স্থানীয়দের অসচেতন আচরণ তাদের ভাবিয়ে তোলে। সেই ভাবনা থেকেই শুরু হয় কার্যকর উদ্যোগের পরিকল্পনা।

সম্প্রতি নির্ভর ফাউন্ডেশনের চরফ্যাশন উপজেলা টিম ভ্রমণে যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য দেখে তারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘পরিবেশ বাঁচলে বাঁচবে জীবন, প্লাস্টিকমুক্ত হোক আগামীর ভুবন’—এই স্লোগানকে সামনে রেখে একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী সৈকত পরিচ্ছন্নতায় নেমে পড়েন। তারা সৈকতের বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য, খাবারের মোড়ক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে অপসারণ করেন।

সংগঠনের সদস্যরা জানান, পরিবেশ রক্ষায় শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এমন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

তাদের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতনতার এমন কার্যক্রম পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

নির্ভর ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত কমেন্টে