বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার কবির আলম লিটন সভাপতি ও ডাঃ ফজলুল হক নয়নকে সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতির এ্যালবার্ট পি.কস্টা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দলীয় প্যাডে স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার বিকেলে ৩টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে কমিটির তালিকা প্রদান করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি-অ্যাডভোকেট শিপলু রহমান, সহসভাপতি-এজেড মিজান, রবিউল ইসলাম নান্টু, ডাক্তার দেবাশীষ রায়, আবু সাঈদ সিদ্দিকী রুমন, মোনায়েম হোসেন সাজু ও নুরনবী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফেউল ইসলাম নাফিজ, ওমর ফারুক চপল ও তারাজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম চৌধূরী, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহামুদ জিহান, প্রচার সম্পাদক শিপলু রহমান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনামিকা আক্তার এবং মহিলা সম্পাদিকা মুমতা হেনা।
এছাড়া সদস্য হলেন- সোহেল রানা ও ফাত্তাহ ইসলাম সেতু।
আগামী ৪৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে জমা দিয়ে অনুমোদন দিতে হবে এবং কমিটিতে কোন ভাবে ফ্যাসিস্ট এর কোন সদস্য রাখা যাবে না বলে জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার নবাগতি সভাপতি কবির আলম লিটন বলেন- সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বৃহস্পতিবার বিকেল ৩টায় কমিটির তালিকা হাতে পেয়েছি। এই কমিটির মাধ্যমে আমাদের জেলায় পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেখানে গরীব-অসহায় ও দুংস্থদের সহযোগীতা, শিক্ষার্থীদের সহযোগীতা, মাদক নির্মুল সহ সামাজিক যত কার্যক্রম আছে আমরা সেগুলো করে যেতে চাই। পর্যায়ক্রমে নওগাঁ জেলার ১১ টি থানা ও তিনটি পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ কমিটি গঠন করে, সামাজিক যত কার্যক্রম আছে আমরা সেগুলো করতে চাই।সবার সহযোগীতা কামনা করছি।
kalprakash.com/SAS
নওগাঁ প্রতিনিধি 























