বাংলাদেশ ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

নাম বদল করে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে নাম পরিবর্তন করে পুনরায় নকল দুধ উৎপাদনের অভিযোগে ‘সরকার ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার ডেমরা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নকল দুধ তৈরির সরঞ্জাম ও প্রায় ২ হাজার লিটার নকল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পুনরায় এ ধরনের অপরাধ সংঘটনের আশঙ্কায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর রহমান ও রহিম নামের দুই ব্যক্তি প্রতিষ্ঠানটির মালিক। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুগ্ধজাত পণ্য ও শিশু খাদ্যে ক্ষতিকর ভেজাল মিশিয়ে বাজারজাত করার অভিযোগ রয়েছে।

এর আগে গত ২ এপ্রিল ডেমরা বাজারে অবস্থিত তাদের তৎকালীন ‘দুদক ডেইরি ফার্ম’-এ অভিযান চালিয়েছিল প্রশাসন। সে সময় নকল দুধ তৈরির সরঞ্জাম, ৯ ড্রাম সয়াবিন তেল, ৬ ড্রাম জেলি এবং কয়েক ড্রাম ভেজাল ঘিসহ বিভিন্ন উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, প্রশাসনের নজর এড়াতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘সরকার ডেইরি ফার্ম’ রাখা হয় এবং পুনরায় ভেজাল দুধ উৎপাদন শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় প্রশাসন। পরে কারখানাটি সিলগালা করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, অলিউর রহমানের নেতৃত্বাধীন ভেজাল সিন্ডিকেটের কার্যক্রম পাবনার অন্যান্য উপজেলাতেও বিস্তৃত। ডেমরার এই কারখানার পাশাপাশি ভাঙ্গুড়া উপজেলাতেও তাদের একটি ভেজাল ঘি ও নকল দুধ উৎপাদন কারখানা রয়েছে।

গত ২২ মে ভাঙ্গুড়া উপজেলায় তাদের মালিকানাধীন ‘দুদক ডেইরি ফার্ম’-এ অভিযান চালিয়ে নকল দুধ ও ভেজাল ঘি তৈরির সরঞ্জাম, জেলিসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। ওই সময়ও প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক অভিযানের পরও ভাঙ্গুড়ার কারখানায় গোপনে ভেজাল ঘি ও নকল দুধ উৎপাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট চক্র।

বারবার নাম পরিবর্তন ও স্থান বদলে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল খাদ্য উৎপাদনের অভিযোগে এবার ফরিদপুরের কারখানাটি কঠোরভাবে সিলগালা করা হয়েছে। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেজাল দুধ ও ঘি উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।

kalprakash.com/SAS

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

নাম বদল করে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত: ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬