বাংলাদেশ ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানান, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

সভায় আলোচনায় আসতে পারে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠতে যাওয়া এ প্রকল্পে এক লাখ মানুষের কর্মসংস্থান এবং ৫০ কোটি ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উল্লেখ্য, মিরসরাইয়ে প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পটি গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে। ৯০০ একর জমিতে ৯১৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ওই প্রকল্পটি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আর এগিয়ে নেওয়া হয়নি।

নতুন প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং চীনের প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৪৬৭ কোটি টাকা।

কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় গড়ে উঠতে যাওয়া এই শিল্পাঞ্চল ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একনেকের অনুমোদন পেলে প্রকল্পটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

প্রকাশিত: ১২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬