মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:১৯
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ প্রবেশ করলেই আঘাত: হুথি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৪৫
শেয়ার: mail
লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ প্রবেশ করলেই আঘাত: হুথি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েল অধিকৃত জাফা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট সব ধরনের নৌ চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে দেশটি।

সোমবার (৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারে জানান, জাফা অঞ্চলে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। তবে হামলার লক্ষ্যবস্তু কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে তিনি আরও ঘোষণা দেন, লোহিত সাগরে ইসরায়েলের যেকোনো জাহাজ বা নৌ চলাচল এখন থেকে ইয়েমেনি বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তিনি সতর্ক করে বলেন, এ অঞ্চলে ইসরায়েলি জাহাজ দেখা গেলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াহইয়া সারে বলেন, ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়ায় ইয়েমেন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি ‘প্রতিরোধ অক্ষ’-এর অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযান জোরদার করার কথাও জানান তিনি।

তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকারকে ইয়েমেন সমর্থন করে। একই সঙ্গে তিনি বলেন, যতদিন আক্রমণ ও অবরোধ অব্যাহত থাকবে, ততদিন ইয়েমেনের সামরিক অভিযানও চলবে।

বিবৃতির শেষাংশে সারে বলেন, নিজেদের জনগণ এবং মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর আরোপিত অবরোধ ও চাপের মুখে ইয়েমেন নীরব অবস্থানে থাকবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ প্রবেশ করলেই আঘাত: হুথি

বিস্তারিত কমেন্টে