বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৭:০৫
শিরোনাম
● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৬:৩৭
শেয়ার: mail
রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ১৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৭ জুন) প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝড়ো আবহাওয়া ও বজ্রপাতের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নৌযানগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/IH

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

রাত ১টার মধ্যে ১৮ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বিস্তারিত কমেন্টে