বাংলাদেশ ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য Logo জনগণকে কার্ডনির্ভর করার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করুন: ফুয়াদ Logo গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা Logo বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Logo কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু Logo কুমিল্লায় মাদক কারবারির পক্ষে তদবিরের অভিযোগে আলোচনায় বিএনপি নেতারা Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
ভোলা প্রতিনিধি

গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • 21

ভোলার চরফ্যাশনে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বিদ্যুৎ উপকেন্দ্র (গ্রিড) পুরোপুরি প্রস্তুত হলেও আলোর মুখ দেখছেন না স্থানীয়রা। বিদ্যুৎ বিতরণকারী দুই সংস্থা—ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির সমন্বয়হীনতার কারণে ২৩০/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন এই জিআইএস (গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার) উপকেন্দ্রটি চালু করা যাচ্ছে না। ফলে তীব্র গরমে চরফ্যাশনজুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং আরও প্রকট হয়েছে।

এদিকে উপকেন্দ্র প্রস্তুত থাকার পরও বিদ্যুৎ সরবরাহ করতে না পারার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। উল্টো দ্রুত বিদ্যুৎ গ্রহণের জন্য বিতরণ সংস্থা দুটিকে কড়া ভাষায় চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

পাওয়ার গ্রিডের বরিশাল অনুবিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় নির্মিত উপকেন্দ্রটি গত ২৩ মে সফলভাবে কমিশনিং সম্পন্ন করেছে। এটি বিদ্যুৎ সরবরাহের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত।

চিঠিতে বলা হয়েছে, একাধিকবার তাগিদ দেওয়ার পরও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো এখনো বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে প্রস্তুত থাকা সত্ত্বেও উপকেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। এর কারণে স্থানীয় জনগণ কাঙ্ক্ষিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিদ্যমান বিদ্যুৎ সংকট আরও তীব্র আকার ধারণ করছে।

kalprakash.com/SAS

শনিবার, ৬ জুন ২০২৬
গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা
জনপ্রিয় সংবাদ

জাবিতে শিক্ষা ও প্রশাসনে দুই নতুন উপ-উপাচার্য

ভোলা প্রতিনিধি

গ্রিড প্রস্তুত, তবু অন্ধকারে চরফ্যাশন; বিদ্যুৎ সংযোগে জটিলতা

প্রকাশিত: ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬