বাংলাদেশ ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের Logo চাঁদপুরে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’-এর মোড়ক উন্মোচন Logo ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার Logo পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা Logo সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা Logo রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ Logo বিদ্যুৎ খাতে এখনো দুর্নীতির বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী Logo আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল Logo সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা

নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল

শুধু নীতি প্রণয়ন করলেই হবে না, সেই নীতির সুফল রাজধানীর নাগরিকরা কতটুকু পাচ্ছেন, সেটিও নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নগর উন্নয়ন ও সেবাব্যবস্থার ক্ষেত্রে যেসব কাঠামোগত পরিবর্তন আনা হয়, সেগুলো অবশ্যই সুপরিকল্পিত ও বাস্তবমুখী হতে হবে। পরিকল্পনার অভাবে অনেক উদ্যোগ কাঙ্ক্ষিত ফলাফল দিতে ব্যর্থ হয়।

রাজধানীর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা এখন আর বাসযোগ্য শহর বলে মনে হয় না। বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে এবং সামগ্রিক ব্যবস্থাপনায় দুর্বলতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, নগর উন্নয়নের জন্য নানা প্রকল্প গ্রহণ করা হলেও বুড়িগঙ্গাসহ রাজধানী ঘিরে থাকা নদীগুলোর অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি। পরিবেশ রক্ষা ও নগরবাসীর জীবনমান উন্নয়নের স্বার্থে এসব নদীর দূষণ দূর করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার, ৬ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

সীমান্তে চরম দুর্ভোগ: পুশ ইনের চেষ্টায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন ১০ নারী-শিশু-পুরুষের

নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬