শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৮:৫৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৪৪
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রহণ করা কর্মসূচিগুলোর অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন কৌশল, কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা প্রচার এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিগুলো নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক

বিস্তারিত কমেন্টে