বাংলাদেশ ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি Logo হঠাৎ লাইভে এসে যা জানালেন মেয়র প্রার্থী ভিপি শাহীন! Logo নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশে সোপর্দ Logo চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁসানো ও টাকা দাবির অভিযোগ Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ, ক্ষমা চাইল আদ্-দ্বীন হাসপাতাল

আদ্ দীন হাসপাতাল

সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩১ মে) প্রকাশিত এক বিবৃতিতে তারা এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে এবং গণমাধ্যমকর্মীদের কাছে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে।

বিবৃতিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে দুর্ঘটনাজনিত কারণে ছয় নবজাতকের মৃত্যু হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা হাসপাতাল পরিদর্শন করেন। একইসঙ্গে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতির কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাকর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপে ছিলেন। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদেরও নানা ধরনের অসুবিধার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতাল পরিদর্শনের পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। রোগীদের স্বার্থ বিবেচনায় সাংবাদিকদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করা হলে তারা নিজেদের অপমানিত মনে করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তারা সবসময় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে এসেছে। এরপরও ৩০ মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সাংবাদিকরা যদি হাসপাতাল কর্মীদের আচরণে কষ্ট পেয়ে থাকেন, তবে সেটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে।

kalprakash.com/SS

রবিবার, ৩১ মে ২০২৬
সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ, ক্ষমা চাইল আদ্-দ্বীন হাসপাতাল
জনপ্রিয় সংবাদ

৩ মাসের মাথায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, মন্ত্রণালয়ে হস্তক্ষেপ ও ক্ষমতার দ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি

সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ, ক্ষমা চাইল আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত: ০২:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬