বাংলাদেশ ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন একটি গান, যা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে প্রকাশিত হয়েছে।

একসময় নিয়মিত গান লেখায় সক্রিয় ছিলেন মারজুক রাসেল। তাঁর লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবীব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা। তবে সাম্প্রতিক বছরগুলোতে গানের জগতে তাঁর উপস্থিতি অনেকটাই কমে গিয়েছিল।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ একটি গান ‘ব্যাচেলর গীতি’। গানটির কথা লিখেছেন মারজুক রাসেল, কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘ সময় তিনি নতুন কোনো গান লেখেননি।

তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি আবারও লেখালেখিতে যুক্ত হোন। সেই ভাবনা থেকেই জন্ম নেয় ‘ব্যাচেলর গীতি’।

গানটির বিষয়বস্তুতে উঠে এসেছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন, হাসি-ঠাট্টা এবং তাদের দৈনন্দিন মজার অভিজ্ঞতা।

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, স্পর্শিয়া, শামীমা নাজনীনসহ আরও অনেকে।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬
৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

৭ বছর পর গান লিখলেন মারজুক রাসেল

প্রকাশিত: ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬