বাংলাদেশ ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

মা হারালেন অজিত কুমার

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার তাঁর মা মোহিনী মণিকে হারিয়েছেন। শনিবার (৩০ মে) সকালে বার্ধক্যজনিত জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহিনী মণি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর সময় অজিত কুমার ছিলেন দুবাইয়ে একটি বিশেষ কাজে। দুঃসংবাদ পাওয়ার পরপরই তিনি দ্রুত চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন। তাঁর দেশে ফেরার পরই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানা গেছে, তবে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

অভিনেতার মায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চেন্নাইয়ে অজিতের বাড়িতে ভিড় করছেন তামিল চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, অজিত কুমারের মায়ের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে অভিনেতা ও তাঁর পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, অজিত কুমারের বাবা-মা সবসময়ই জনসম্মুখ থেকে দূরে থেকে ব্যক্তিগত জীবনযাপন করতে পছন্দ করতেন। ছেলের তারকাখ্যাতি থাকা সত্ত্বেও তাঁরা আলোচনার বাইরে ছিলেন, ফলে তাঁদের সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা তুলনামূলকভাবে সীমিত ছিল।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬
মা হারালেন অজিত কুমার
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মা হারালেন অজিত কুমার

প্রকাশিত: ০৪:৫৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬