বাংলাদেশ ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে জকসুর ঈদ উপহার প্রদান

ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে অধ্যয়নরত এবং বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির কারণে ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন জকসু নেতৃবৃন্দ। উপহার হিসেবে ছিল প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ-উপযোগী বিভিন্ন সামগ্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “ঈদ মানে আনন্দ ও সম্প্রীতির উৎসব। অনেক শিক্ষার্থী পারিবারিক কিংবা একাডেমিক কারণে বাড়ি যেতে পারে না। তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আমাদের অনেক সহপাঠী পরীক্ষা, চাকরির প্রস্তুতি কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে ঢাকাতেই অবস্থান করছে। ঈদের সময় যেন তারা একাকিত্ব অনুভব না করে, সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি।”

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের একটি বড় অংশ পরিবার থেকে দূরে থেকে সংগ্রাম করছে। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের অনুভূতি পৌঁছে দিতে আমরা এই উপহার বিতরণের আয়োজন করেছি।”

এজিএস মাসুদ রানা বলেন, “জকসু সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন ও আবেগকে গুরুত্ব দিয়েই আমরা কাজ করছি।”

উপহার গ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার কারণে এবার বাড়ি যেতে পারিনি। ঈদের সময় পরিবার ছাড়া মন খারাপ থাকলেও জকসুর এই উদ্যোগ আমাদের অনেক ভালো লাগা দিয়েছে।”

আরেক শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসে থেকেও ঈদের আমেজ অনুভব করছি। শিক্ষার্থীদের কথা ভেবে এমন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর এমন মানবিক উদ্যোগ ক্যাম্পাসে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।

kalprakash.com/SAS

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে জকসুর ঈদ উপহার প্রদান

প্রকাশিত: ০৯:৫৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬