সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৫:৫৫
শিরোনাম
মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে ৭৭ সেকেন্ডের ধাক্কা সামলে চেলসিকে হারাল আর্সেনাল, টানা চার জয়ে ইতিহাস ছোঁয়ার স্বপ্ন পাবনায় জামিনে মুক্ত হয়ে ফেরার পরই তমা হত্যা মামলার প্রধান আসামি খুন সিটি ব্যাংকে আইটিএফসি প্রতিনিধিদলের বৈঠক: বাণিজ্য অর্থায়ন সম্প্রসারণে জোর

পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলেন স্বামী

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলেন স্বামী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গুজরাটের বনসকণ্ঠ জেলার এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের স্ত্রীকে বিক্রি করে পরে নিজেই থানায় “নিখোঁজ” অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে পরে পুরো ঘটনার মোড় পাল্টে যায় তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে পালানপুর পশ্চিম থানায় নিকেশ প্যাটেল নামের ওই যুবক তার স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। কিন্তু তদন্ত শুরু হতেই সন্দেহ বাড়ে পুলিশের। ধীরে ধীরে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য—এই নিখোঁজের ঘটনা আদতে সাজানো ছিল।

তদন্তে জানা যায়, স্ত্রীকে পছন্দ না করার কারণে নিকেশ প্যাটেল তার কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে একটি পরিকল্পনা করেন। অভিযোগ অনুযায়ী, স্ত্রীকে ৫০ হাজার রুপির বিনিময়ে একটি মানব পাচারচক্রের হাতে তুলে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার নামে একটি নির্জন স্থানে নেওয়া হয়, যেখানে আগে থেকেই পাচারকারীরা উপস্থিত ছিল।

পুলিশ জিজ্ঞাসাবাদে নিকেশ প্যাটেল পরে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার অভিযান শুরু হয়।

পরে বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়ার পর তিনি অভিযোগ করেন, বিক্রির পর তাকে একাধিক জায়গায় ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হয় এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তার গয়না ছিনিয়ে নেওয়া হয় এবং যোগাযোগের সব পথ বন্ধ করে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

এ ঘটনায় মানব পাচার, অপহরণ, নির্যাতন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিকেশ প্যাটেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত এখনো চলমান।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৭ মে ২০২৬ | Globe kalprakash.com

পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিলেন স্বামী

বিস্তারিত কমেন্টে