বাংলাদেশ ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি আসল কি না, তা এখন ঘরে বসেই যাচাই করা সম্ভব বলে জানিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

সোমবার (২৫ মে) এক বিশেষ বার্তায় হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’ ব্যবহার করে ভিসা সংক্রান্ত তথ্য যাচাই করা যাবে।

হাইকমিশনের মতে, অনেক ক্ষেত্রে ভুয়া এজেন্ট বা দালালের মাধ্যমে জাল ভিসা লেটার দিয়ে প্রতারণার ঘটনা ঘটছে। এ কারণে আবেদনকারীদের সরাসরি সরকারি পোর্টালে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইমিঅ্যাকাউন্টের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা সম্ভব—
১. আবেদনকারীর নামে কোন সাবক্লাস ভিসা ইস্যু হয়েছে
২. অস্ট্রেলিয়ায় অবস্থানের সময়সীমা
৩. সেখানে কাজ করার বৈধ অনুমতি বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না

হাইকমিশন আরও জানিয়েছে, কোনো ধরনের আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি পোর্টাল থেকে তথ্য মিলিয়ে দেখা উচিত।

সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

প্রকাশিত: ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬