বাংলাদেশ ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (২৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের ভূমিকারও কঠোর সমালোচনা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে বসানো দেশের ব্যাংকিং খাতের জন্য ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার ধারাবাহিকভাবে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পদত্যাগে বাধ্য করা এবং চেয়ারম্যান পরিবর্তনের ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ব্যাংকিং খাতে বড় ধরনের লুটপাটের অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং তাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ।

মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ ব্যাংকের বর্তমান নেতৃত্বেরও সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অযোগ্য ও দলীয় প্রভাবাধীন বলে আখ্যা দিয়ে তাকে অপসারণের দাবি জানান। একই সঙ্গে লুটপাট হওয়া অর্থ ফেরত আনা এবং যোগ্য, সৎ ও ইসলামী ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি

প্রকাশিত: ১২:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬