বাংলাদেশ ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

‘মিড ডে মিল’ কর্মসূচিতে কঠোর হচ্ছে সরকার, মানহীন খাবারে জিরো টলারেন্স

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ কর্মসূচিতে মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় ববি হাজ্জাজ বলেন, ঈদের পর থেকেই শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

দেশের ১৫১টি উপজেলায় বাস্তবায়নাধীন প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ‘মিড ডে মিল’ পাইলট প্রকল্প নিয়ে সম্প্রতি সমালোচনা তৈরি হয়। কয়েকটি বিদ্যালয়ে নিম্নমানের খাবার সরবরাহ এবং সেই খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির আওতায় নিরাপদ ও মানসম্মত খাবার বিতরণ নিশ্চিত করতে সভার আয়োজন করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর

সভায় অংশ নেওয়া বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মাঠপর্যায়ের নানা সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। মানসম্মত খাবার সরবরাহে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

‘মিড ডে মিল’ কর্মসূচিতে কঠোর হচ্ছে সরকার, মানহীন খাবারে জিরো টলারেন্স

প্রকাশিত: ০২:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬