শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৬:৩৯
শিরোনাম
● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচি ‘ঈদের আসরকারের’ আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

সভায় উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি এই কর্মসূচিকে বিপ্লবে রূপ দিয়েছিলেন।’ বর্তমান সরকারের এই উদ্যোগকে সফল করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘকাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচ সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, তাই জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। খাল খনন কর্মসূচিকে দৃশ্যমান ও কার্যকর করতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বর্তমানে ১৮০ দিনের এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মানুষের মাঝে এই কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান এবং স্থানীয় সরকার সচিব মো. শহীদুল ইসলাম সভায় অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

দিনাজপুরের সাহাপাড়া খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে