শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪২:৪৫
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

ঈদে আসছে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ আল মুক্তাদির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
ঈদে আসছে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ আল মুক্তাদির

সংগৃহীত ছবি

ঈদ মানেই নতুন গান ও নতুন চমক। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে এবার প্রথমবারের মতো কাজ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

‘লোকে বলে’ শিরোনামের এই গানটি তৈরি হয়েছে ফোক-পপ ঘরানায়। এতে গ্রামীণ সংগীতের মাটির ছোঁয়ার সঙ্গে আধুনিক সংগীতায়োজনের মেলবন্ধন ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন, আর সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।

গানটির মিক্স ও মাস্টারিং করেছেন অভিষেক ঘটক। নির্মাতাদের মতে, এতে একদিকে যেমন রয়েছে লোকজ সুরের আবহ, অন্যদিকে রয়েছে আধুনিক প্রযোজনার পরিপাটি উপস্থাপন।

সম্প্রতি গানটির ভিডিও শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব।

জানা গেছে, ঈদের দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। প্রতিবছরই নতুন গান প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফ-এর সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশিত হয়েছিল। এবারের এই প্রকাশনাকে তার ক্যারিয়ারের পঞ্চম একক গান হিসেবে ধরা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদে আসছে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ আল মুক্তাদির

বিস্তারিত কমেন্টে