বাংলাদেশ ০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০-এ অবরোধ, যান চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল মিরপুর ১০ নম্বর গোলচত্বর। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা এলাকাটি অবরোধ করলে সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের দাবি, দীর্ঘসূত্রতা নয়, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ফাঁসি কার্যকর করতে হবে।

এর আগের দিনও (২১ মে) রাতেও একই দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবরোধ ও বিক্ষোভ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে মিরপুর-১১ এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় এবং মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল।

এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ ও অবরোধের কারণে মিরপুর ১০ এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০-এ অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬