রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৯:২৬

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে বড় পরিবর্তন, পোস্টার থাকছে না

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৫৮
শেয়ার: mail
স্থানীয় সরকার নির্বাচন বিধিতে বড় পরিবর্তন, পোস্টার থাকছে না

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন আসছে, যার মধ্যে অন্যতম হলো পোস্টার ব্যবহার বাতিল করা। কমিশন মনে করছে, প্রচারণার আধুনিক ও পরিচ্ছন্ন পদ্ধতি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত প্রয়োজন।

তিনি জানান, নতুন বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে ইভিএম ব্যবহারের বিধানও থাকছে না। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীক ব্যবহারও করা যাবে না।

বর্তমানে প্রার্থীদের সমর্থনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে শর্ত রয়েছে, সেটিও বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে, যদিও নির্দিষ্ট অঙ্ক এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো সুযোগ থাকছে না। একই সঙ্গে ফেরারি আসামি বা আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।

নির্বাচন কমিশনার জানান, আগামী জুনের মধ্যে সংশোধিত বিধিমালা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। ঈদের পর খসড়া বিধিমালা চূড়ান্ত করে কমিশনে উপস্থাপন করা হবে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য চারটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি। এগুলো হলো সরকারের নিরপেক্ষ ভূমিকা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও দক্ষতা।

তিনি বলেন, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল আচরণ করলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করা সম্ভব।

সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে বলেও জানান তিনি। তবে শুধু আইনের প্রয়োগ নয়, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে বড় পরিবর্তন, পোস্টার থাকছে না

বিস্তারিত কমেন্টে