বাংলাদেশ ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা ঘোচাতে চান হ্যারি কেইন

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। তার বিশ্বাস, বর্তমান দলটি ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম শক্তিশালী স্কোয়াড এবং ৬০ বছরের শিরোপা খরা শেষ করার উপযুক্ত সময় এখনই।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখে দারুণ ফর্মে থাকা কেইন বলেন, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণে গড়া এই দল বিশ্বকাপে ভালো কিছু করার জন্য পুরোপুরি প্রস্তুত। তার মতে, প্রথম একাদশের পাশাপাশি বেঞ্চেও মানসম্পন্ন খেলোয়াড় থাকায় ইংল্যান্ড এবার ফেভারিটদের তালিকায় থাকবে।

কেইন আরও বলেন, বিশ্বকাপ জয়ের অনুভূতি শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্যই বিশেষ কিছু। তাই এই লক্ষ্য অর্জনই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

তিনি নিজের ফর্ম নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার কথা উল্লেখ করে তিনি জানান, এখন তিনি আরও পরিপূর্ণ ও পরিণত খেলোয়াড়।

উল্লেখ্য, ইংল্যান্ড জাতীয় দলের একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে ১৯৬৬ সালে। এরপর থেকে দীর্ঘ সময় ধরে আর কোনো বড় আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি দলটি।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা ঘোচাতে চান হ্যারি কেইন
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের ৬০ বছরের শিরোপা খরা ঘোচাতে চান হ্যারি কেইন

প্রকাশিত: ০৬:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬