বাংলাদেশ ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২০ মে সকাল ৮টা থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩ জনের এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ জনের।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০৮ শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে ৪২ হাজার ৩৩৬ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

একই সময়ে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৪০৫ জনের, আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬