বাংলাদেশ ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ শিশু রামিসা হত্যাকাণ্ডে

নিহত শিশু রামিসা ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (সংগৃহীত ছবি)

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আলোচিত এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে দ্রুত তদন্ত সম্পন্নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পল্লবীতে সাত বছরের শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম সম্পন্নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ শিশু রামিসা হত্যাকাণ্ডে

প্রকাশিত: ১২:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬