বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বেরোবির বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
বেরোবির বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ উঠেছে এক বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়-মেডিকেল মোড়-বিশ্ববিদ্যালয় রুটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থীর অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিলেও অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস থামে না। বিশেষ করে বিআরটিসি বাসচালকদের বেপরোয়া গতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাসে ওঠা-নামার সময় নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় না দিয়ে অনেক ক্ষেত্রেই দ্রুত গাড়ি চালিয়ে দেওয়া হয়।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মুমতাস তামান্না বলেন, বিশ্ববিদ্যালয়ের চেকপোস্টে তিনজন নারী শিক্ষার্থীকে রেখেই বাস চলে যায়। বারবার অনুরোধ করার পরও চালক বাস থামাননি। পরে বাধ্য হয়ে তারা অটোরিকশায় ওঠেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মাথায় আঘাত পান। যদিও অন্যরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ যাতায়াতের জন্যই বিশ্ববিদ্যালয়ের বাসে চলাচল করেন। কিন্তু কিছু চালকের দায়িত্বহীন আচরণের কারণে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হচ্ছে। তার অভিযোগ, অনেক বিআরটিসি চালক অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালান এবং কোনো শিক্ষার্থী পিছনে পড়ে রইল কি না, সেটিও খেয়াল করেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, বিআরটিসি বাসগুলোতে নিয়মিত চালক পরিবর্তন হওয়ায় নতুন চালকদের কারণে এমন ভুল হচ্ছে। সমস্যা সমাধানে একাধিকবার চিঠি দেওয়া হলেও কার্যকর সমাধান পাওয়া যায়নি। তবে এবার বিআরটিসি কর্তৃপক্ষ ও চালকদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।

kalprakash.com/SAS

ট্যাগসমূহ: student বেরোবি

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

বেরোবির বাস শিক্ষার্থীদের না নিয়েই চলে আসার অভিযোগ

বিস্তারিত কমেন্টে