বাংলাদেশ ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের কৃষি উন্নয়ন ও উত্তরাঞ্চলের পানিসংকট নিরসনে শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীতে অবস্থিত গাজীপুর জেলার টঙ্গীএলাকায় নবনির্মিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের সব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট ভবনের নির্মাণকাজ ২০২৮ সালের শুরুতে শেষ হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: তারেক রহমান

প্রকাশিত: ০৬:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬