বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৮:২৩
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে আন্দোলনে ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে আন্দোলনে ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা। সংগৃহীত ছবি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গাজীপুরের এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ মে) আন্দোলনকারীরা এই ঘোষণা দেন। এর আগে টানা পাঁচ দিন ধরে ভিসি নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করে আসছিলেন এবং উপাচার্যকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নবনিযুক্ত ভিসি নিয়োগ বাতিল, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ এবং সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

নবনিযুক্ত উপাচার্য গতকাল দায়িত্ব গ্রহণ করলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | Globe kalprakash.com

নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে আন্দোলনে ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

বিস্তারিত কমেন্টে