বাংলাদেশ ০১:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট: আদেশ বৃহস্পতিবার

সাবেক অন্তর্বর্তী সরকারের আর্থিক অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, দুর্নীতি ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি সম্পন্ন হয়েছে। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

রোববার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আদালত সূত্রে জানা যায়, রিটে অভিযোগ করা হয়েছে যে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন আর্থিক অনিয়ম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুবিধা প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনকারী পক্ষের আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন। আদালত বিষয়টি শুনেছেন এবং আগামী বৃহস্পতিবার আদেশের দিন নির্ধারণ করেছেন।

রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ। এতে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন সিদ্ধান্তে স্বার্থের সংঘাত ছিল এবং কিছু ক্ষেত্রে বিচারাধীন মামলা প্রত্যাহার, কর সংক্রান্ত সুবিধা ও বিভিন্ন লাইসেন্স প্রদান নিয়ে প্রশ্ন উঠেছে।

রিটে আরও দাবি করা হয়েছে, এসব কর্মকাণ্ড আইনের শাসন ও জবাবদিহির নীতির পরিপন্থী। তাই একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পুরো বিষয়টি যাচাই করা প্রয়োজন বলে প্রার্থনা করা হয়েছে।

kalprakash.com/SS

সোমবার, ১৮ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট: আদেশ বৃহস্পতিবার

প্রকাশিত: ০১:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬