শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৫১:৫৯

২০২৮ সালে প্রাথমিকের জন্য আসছে নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৫৭
শেয়ার: mail
২০২৮ সালে প্রাথমিকের জন্য আসছে নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ

সংগৃহীত ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম ২০২৮ সালে চালু করা হবে। তিনি বলেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং সম্পন্ন হওয়ার পর এটি বাস্তবায়ন করা হবে।

রবিবার (১৭ মে) ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে নতুন কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে। এরপর ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে।

তিনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শেখার মানই হবে মূল মূল্যায়নের ভিত্তি। অর্থাৎ শিক্ষার্থীরা কতটা শিখতে পারছে তার ওপরই শিক্ষা ব্যবস্থার সফলতা নির্ধারণ করা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, নতুন কারিকুলামে ভাষা, গণিত, আইসিটি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হবে। এটি শুধুমাত্র শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না, বরং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া হবে।

অনুষ্ঠানে নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

২০২৮ সালে প্রাথমিকের জন্য আসছে নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ

বিস্তারিত কমেন্টে