শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৬:৪১

বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও আকাশপথের অস্থিরতায় সৌদি আরবে আটকে পড়া জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম অবশেষে দেশে ফিরছেন।

রোববার (১ মার্চ) রাতে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি রওনা হয়েছেন। সব ঠিক থাকলে সোমবার সকালেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে পবিত্র ওমরাহ পালন শেষে এমিরেটস-এর ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় মাঝ আকাশ থেকেই ফ্লাইটটি জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। এতে হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষায় থাকতে হয় তাকে।

অবশেষে ৯ ঘণ্টা আগে নিজের ফেসবুক পোস্টে সুসংবাদ দেন মুশফিক। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাব।” গত ২৪ ঘণ্টায় যারা তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

এই ঘটনায় পরিবারের সদস্য ও ভক্তদের মাঝে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার অবসান ঘটেছে। এখন সবার প্রত্যাশা—নিরাপদে দেশে ফিরবেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

ট্যাগসমূহ: মুশফিকুর রহিম

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ মার্চ ২০২৬ | Globe kalprakash.com

বিশেষ ব্যবস্থায় সৌদি আরব থেকে ফিরছেন মুশফিক

বিস্তারিত কমেন্টে