বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৭:১৭
শিরোনাম
● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● কার্যকর মক্কা চুক্তি, হুতিদের বিরুদ্ধে সরাসরি লড়বে পাকিস্তান-তুরস্ক ও সৌদি ● ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার ট্রাক জব্দ, আটক ২ ● পাবিপ্রবির ক্যাফেটারিয়ার তরকারিতে পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● ‎প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৮ শিক্ষার্থী ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ২:১৪
শেয়ার: mail
নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগিরথ সাইকে এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী জামিন আবেদন নাকচ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৬ মে) ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিতে আদালত অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, তদন্তের স্বার্থে তিনি তার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এবং আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলেও উল্লেখ করেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার ছেলে কোনো অপরাধ করেনি বলে দাবি করলেও তিনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটনের ওপর আস্থা রাখেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।

অন্যদিকে অভিযুক্ত ভগিরথ সাই দাবি করেছেন, তাকে হানি-ট্র্যাপ ও চাঁদাবাজির মাধ্যমে ফাঁসানো হয়েছে। তবে অভিযোগকারীর পক্ষের আইনজীবীরা এসব দাবি অস্বীকার করে জামিনের বিরোধিতা করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ পর্যায়ে অন্তর্বর্তী কোনো আদেশ দেওয়া যথাযথ হবে না।

সূত্র: দ্য স্টেটসম্যান

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে