মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫১:৪৫
শিরোনাম
● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত ● যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২২ ডলার বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীদের অগ্রাধিকার ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।

শনিবার (১৬ মে) সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে এ অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সুদানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সফলতা কামনা করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে