শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১১:১৪
শিরোনাম
পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে নিখোঁজ সেই শিশুকে পাওয়া গেছে অনুমোদন নেই, তবু সড়কে ৮২৯ স্লিপার বাস; প্রশ্ন উঠছে নিবন্ধন-ফিটনেস নিয়ে চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে স্থবিরতা বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জগদল বাজার কমিটির নির্বাচনে সভাপতি মানিক ও সম্পাদক নুর ইসলাম নির্বাচিত আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, সিএনজি অটোরিকশা জব্দ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫২ লাখ টাকার মালামাল জব্দ, আটক ১ পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে নিখোঁজ সেই শিশুকে পাওয়া গেছে অনুমোদন নেই, তবু সড়কে ৮২৯ স্লিপার বাস; প্রশ্ন উঠছে নিবন্ধন-ফিটনেস নিয়ে চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে স্থবিরতা বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জগদল বাজার কমিটির নির্বাচনে সভাপতি মানিক ও সম্পাদক নুর ইসলাম নির্বাচিত আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, সিএনজি অটোরিকশা জব্দ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫২ লাখ টাকার মালামাল জব্দ, আটক ১

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামতের উদ্যোগ: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৩
শেয়ার: mail
দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামতের উদ্যোগ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায়। এ প্রক্রিয়ায় দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে।

শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ’ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, রাষ্ট্রের গৌরব ও সংকটের অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞা কাজে লাগিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর মতবিনিময় ও চিন্তার সংযোগ না ঘটালে গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।

চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পেশাগত লাভের চেয়ে দেশপ্রেম ও মানবকল্যাণের তাগিদে যারা চলচ্চিত্র আন্দোলনে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে।

মন্ত্রী জানান, রাষ্ট্র ও আইনের কাঠামোর মধ্যে থেকে চলচ্চিত্র কর্মীদের জন্য সর্বোচ্চ সুযোগ তৈরি করতে সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, অতীতে চলচ্চিত্রকে প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে, যা থেকে শিক্ষা নিতে হবে। সত্যিকারের মুক্তচিন্তা নিশ্চিত করতে হলে কোনো গোষ্ঠীর দাসত্বে থাকা যাবে না।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামতের উদ্যোগ: তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে