রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০৯:১৬

কানের রেড কার্পেটে ঝলক সত্তরোর্ধ্ব তারকাদের

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
কানের রেড কার্পেটে ঝলক সত্তরোর্ধ্ব তারকাদের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কানের লাল গালিচা বা রেড কার্পেট বরাবরই আভিজাত্য ও গ্ল্যামারের প্রতীক। তবে ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে এই গ্ল্যামারে নতুন মাত্রা যোগ করেছেন সত্তরোর্ধ্ব নারী তারকারা, যাদের উপস্থিতি এবার আন্তর্জাতিক মিডিয়ার বিশেষ নজর কেড়েছে।

৯২ বছর বয়সী জোন কলিন্স স্টেফান রোল্যান্ডের নকশা করা সাদা স্ট্র্যাপলেস গাউন পরে লাল গালিচায় হাঁটেন। ৮৮ বছর বয়সী জেন ফন্ডা পরেন গুচির তৈরি মেঝে ছোঁয়া সিকুইন ড্রেস। পাশাপাশি ৭৩ বছর বয়সী ইসাবেলা রোসেলিনি এবং ৮২ বছর বয়সী ক্যাথরিন ডেন্যুভও নিজ নিজ স্টাইল ও নান্দনিক পোশাকে নজর কাড়েন।

এই প্রবীণ তারকারা মূলত বিভিন্ন চলচ্চিত্র ও ব্র্যান্ড প্রমোশনের অংশ হিসেবে উৎসবে অংশ নেন। জোন কলিন্স ও ইসাবেলা রোসেলিনি অভিনয় করেছেন ‘মাই ডাচেস’ নামের একটি বায়োপিকে, আর জেন ফন্ডা অংশ নেন লরিয়েলের একটি ইভেন্টে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, বয়সকে কেন্দ্র করে প্রচলিত ধারণা ভেঙে এখন ফ্যাশন দুনিয়ায় প্রবীণ নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। ‘দ্যাটস নট মাই এজ’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অ্যালিসন ওয়ালশ বলেন, এই বয়সী নারীদের এমন গ্ল্যামারাসভাবে রেড কার্পেটে দেখা সত্যিই ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও পরিবর্তনের হাওয়া লেগেছে। চ্যানেল, লুই ভিটন, গিভেঞ্চির মতো ব্র্যান্ডের শোতে এখন ৪০ বছরের বেশি বয়সী মডেলদের উপস্থিতি নিয়মিত দেখা যাচ্ছে। একইসঙ্গে ৬০ ও ৭০ বছর বয়সী মডেলদের অংশগ্রহণও বাড়ছে।

তবে সমালোচকেরা মনে করেন, এখনো রেড কার্পেটে উপস্থিত প্রবীণ নারীদের একটি নির্দিষ্ট গণ্ডিতে দেখা যায়, যা বৈচিত্র্যের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে। তবুও বিশ্লেষকদের আশা, আগামী দিনে এই গ্ল্যামার প্ল্যাটফর্ম আরও বেশি বয়স, বর্ণ ও অভিজ্ঞতার বৈচিত্র্যে সমৃদ্ধ হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

কানের রেড কার্পেটে ঝলক সত্তরোর্ধ্ব তারকাদের

বিস্তারিত কমেন্টে