শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৪২:৩১

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:০১
শেয়ার: mail
সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে দেশটির বিভিন্ন স্থানে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজের ২৮তম দিনের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটের মাধ্যমে তারা সৌদি আরবে পৌঁছেছেন।

ফ্লাইট পরিচালনার হিসাবে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন হজযাত্রী পরিবহন করেছে। এছাড়া Saudi Arabian Airlines ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং Flynas ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী বহন করেছে।

এদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ৪ জনের মৃত্যু হয়েছে মদিনায়। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ ২০২৬-এর সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। অন্যদিকে, হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

ট্যাগসমূহ: সৌদি আরব হজ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

সৌদি পৌঁছেছেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

বিস্তারিত কমেন্টে