বাংলাদেশ ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী সুলিভান

ছবি : রয়টার্স

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান। অরল্যান্ডো সিটি এসসির বিপক্ষে ম্যাচে গোল করে তিনি লিগ ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখান।

বুধবারের ম্যাচে ১৬ বছর ২২৭ দিন বয়সে নিজের প্রথম লিগ গোল করেন এই হোমগ্রোন মিডফিল্ডার। শুধু গোলই নয়, ম্যাচে একটি অ্যাসিস্টও করেন তিনি, যার মাধ্যমে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা এমএলএস ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হওয়ার কীর্তিও গড়েন সুলিভান।

এই তালিকায় তার ওপরে আছেন কেবল সাবেক যুক্তরাষ্ট্র তারকা ফ্রেডি অ্যাডু, যিনি ১৫ বছর ৩৩৯ দিন বয়সে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছিলেন।

মাত্র ১৪ বছর বয়সে পেশাদার চুক্তি করা সুলিভান ধীরে ধীরে ফিলাডেলফিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য হয়ে উঠছেন। গত দুই মৌসুমে সীমিত সুযোগ পেলেও চলতি মৌসুমে তিনি বেশি সময় মাঠে পাচ্ছেন এবং ধারাবাহিকভাবে নিজের প্রতিভার জানান দিচ্ছেন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী সুলিভান
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

মেসিদের লিগে প্রথম গোল করে ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী সুলিভান

প্রকাশিত: ০৬:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬